সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন এবং এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন।

গতকাল সোমবার দুপুর ২টায় ফুলবাড়ী নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সরাসরি আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি ও মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় এর সাথে ভিডিও কনফান্সে প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির দারুল ইসলাম চৌধুরী, মরতুজা হক অষ্টিন, মোঃ জুলফিকার আলী, আব্দুল মজিদ মন্ডল সিনিয়র যুগ্ন আহব্বায়ক নজমুল হক নাজিম ও স্বেচ্ছাবেক দলের উপজেলা কমিটির আহব্বায়ক মোখলেছুর রহমান নবাব, পৌর বিএনপি’র আহব্বায়ক আবুল বাসার, খয়েরবাড়ী ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ হাসিনা বানু, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল জব্বার মাসুদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহীদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আইসিটি অফিসার তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা খাতুন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর, ফুলবাড়ী, দিনাজপুর।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit