সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নেত্রকোনায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ Time View

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের প্রকাশ্য ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দাপ্তরিক টেবিলে বসেই একজন ঠিকাদারের সঙ্গে ঘুষের টাকা নিয়ে দর কষাকষি করছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, একজন ঠিকাদার প্রকৌশলী ইমরান হোসেনকে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল (৫০ হাজার টাকা) দিচ্ছেন। কিন্তু দাবিকৃত টাকার পরিমাণ কম হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে বান্ডিলটি বারবার ঠিকাদারের দিকে ছুড়ে দেন। পরবর্তীতে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার পর তিনি তা গ্রহণ করেন এবং প্যান্টের পকেটে রাখেন। ​এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “উত্তর বিশিউড়া এলাকার একটি রাস্তার কাজের বিল সংক্রান্ত বিষয়ে ওই ঠিকাদার টাকা দিচ্ছিলেন। কেউ বিষয়টি ভিডিও করছে তা আমি বুঝতে পারিনি।

তবে অফিসে বসে এভাবে টাকা নেওয়া আমার ভুল হয়েছে।” ​নিয়ম লঙ্ঘনের অভিযোগ: অনুসন্ধানে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী একই কর্মস্থলে তিন বছরের বেশি থাকার নিয়ম না থাকলেও ইমরান হোসেন দীর্ঘদিন ধরে নেত্রকোনা সদরেই কর্মরত। গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে এক আদেশে তাকে জেলা পরিষদে বদলি করা হলেও রহস্যজনক কারণে তিনি সদর উপজেলা কার্যালয়েই রয়ে গেছেন। ​

কর্তৃপক্ষের বক্তব্য: সদর উপজেলা প্রকৌশলী মো. সোয়াইব ইমরান জানান, ভিডিওটির বিষয়ে তিনি অবগত এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ​জনমনে প্রতিক্রিয়া: সরকারি অফিসে বসে প্রকাশ্যে এমন ঘুষ লেনদেনের ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, সমাজে “কাজ মানেই টাকা” এমন এক সংস্কৃতি তৈরি হয়েছে যা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা এসব অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেত্রকোনাবাসী।

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit