বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

বক্স অফিসে কত আয় করল ‘বর্ডার ২’?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : পুরনো সেই উন্মাদনা আর সানি দেওলের চেনা মেজাজে আবারও পর্দায় ফিরল ‘বর্ডার ২’। আর মুক্তির শুরুতেই বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করেছে এই ছবি। প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসতে ভাসতে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১১৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।

গত শুক্রবার মুক্তির দিনেই ৩৫ কোটির ব্যবসা করে বড় ধামাকার ইঙ্গিত দিয়েছিল ‘বর্ডার ২’। শনিবার সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। তবে রবিবারের ছুটির দিনে প্রেক্ষাগৃহগুলোতে ছিল তিল ধারণের জায়গা নেই অবস্থা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রবিবার ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪০ থেকে ৪২ কোটি।
সব মিলিয়ে তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ছবির সংগ্রহ ১১৫ কোটির বেশি। ‘গদর ২’-এর অভাবনীয় সাফল্যের পর সানি দেওল আবারও প্রমাণ করলেন, ‘মাস-এন্টারটেইনার’ হিসেবে তার বিকল্প আজও তৈরি হয়নি। তবে এবারের লড়াইয়ে সানি একা নন; ছবির উত্তাপ বাড়িয়েছেন বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝ।
১৯৭১ সালে বাংলাদেশে-পাকিস্তান যুদ্ধের সময় ভারত যখন বাংলাদেশকে সামরিক শক্তিতে সাহায্য করছিল এর মাঝে পাকিস্তান ভারতের কিছু প্রদেশে হামলা করেছিল যার প্রেক্ষাপটে তৈরি এই ছবি।
ছবিতে সানি দেওলকে দেখা যাচ্ছে এক অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায়, আর তরুণ ব্রিগেডে যুক্ত হয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি। চলতি সপ্তাহে বড় কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ‘বর্ডার ২’।
২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে ইতোমধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছে এই ছবি। এমনকি অনেকের ধারণা, ছবির এই দাপট অব্যাহত থাকলে আমির খান বা শাহরুখ খানের পুরনো অনেক রেকর্ডও বিপদে পড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit