বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা বর্তমানে তাদের নতুন সিনেমা ‘রণবলী’র মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ভিডিওতে আরও দেখা যায়, ভারতীয় পোশাকে সেজেছেন অভিনেত্রী। তার পরনে হালকা বেগুনি রঙের সালোয়ার-কামিজ। আর কোলে ছোট্ট একটি শিশুকে নিয়ে আদর করছেন তিনি। শিশুটির মুখে রয়েছে বিজয়ের ‘রণবলী’ সিনেমার চরিত্রের আদলে গোঁফ। তা দেখেই যেন আনন্দে আত্মহারা রাশমিকা। শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন তিনি। সেই সঙ্গে বলতে থাকেন— ‘কী মিষ্টি!’
সিনেমার প্রচারের মাঝে অভিনেত্রীর এমন মুহূর্ত তার ভক্ত-অনুরাগীদের মন জয় করে নিয়েছে। শিশুটির নাকের নিচে বিজয়ের চরিত্রের মতো গোঁফ যেন ছবিটির প্রচারকে আরও মজার করে তুলেছে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রিয় অভিনেত্রীর আচরণ দেখেও মুগ্ধ নেটিজেনরা। উচ্ছ্বাস প্রকাশ করে এক নেটিজেন মন্তব্য করেছেন— ‘রাশমিকা মান্দানা খুব সুন্দরী। এত বড় তারকা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহঙ্কার নেই।’
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/দুপুর ১:০৮