বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আমাকে মানসিকভাবে অসুস্থ মা হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে: সেলিনা জেটলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

বিনোদন ডেস্ক : মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাবজয়ী ২০০৩ সালে ফিরোজ খানের ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অভিনেত্রী সেলিনা জেটলির। এরপর ‘নো এন্ট্রি’, ‘গোলমাল রিটার্নস’ ও ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো একাধিক সফল বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। কিন্তু অভিনয়ে সাফল্য থাকলেও দাম্পত্যজীবনে ব্যর্থ অভিনেত্রী।

অস্ট্রিয়ার ব্যবসায়ী স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই চলছে সেলিনা জেটলির। এবার সামাজিক মাধ্যমে দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী। অভিযোগ, চার সন্তানের কথা ভেবে স্বামীর কাছে শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন তিনি, কিন্তু তাতে কোন সাড়া মেলেনি। উল্টো বিবাহবিচ্ছেদের আইনি খরচ চালাতে না পারলে তাকে বুয়ার কাজ করে উপার্জন করতে বলা হয়েছিল। এমনই জানিয়েছেন সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাবজয়ী।

সেলিনা বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরের গোড়ায় তাদের বিবাহবার্ষিকীর উপহার পাবেন ভেবেছিলেন তিনি। কিন্তু হাতে আসে বিচ্ছেদের নোটিশ। সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন— ‘এক বছর আগে একটি সুটকেস নিয়ে মুম্বাইয়ে ফিরেছিলাম। তাতে ছিল প্রয়োজনীয় নথি, প্রয়াত মায়ের শাড়ি আর একরাশ যন্ত্রণা।’সেলিনা বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, ওর অত্যাচার ও মানসিক যন্ত্রণার কথা আদালতে বলব না। সন্তানদের কথা ভেবে যেন শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাই— এটুকুই চেয়েছিলাম।’

তিনি বলেন, আইনি খরচ চালাতে না পারার কথা জানালে পিটার তাকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেন। টাকার অভাব হলে পরিচারিকার কাজ করার পরামর্শও দেওয়া হয়েছিল তাকে। অভিনেত্রী বলেন, ‘১৫ বছরের দাম্পত্য, চার সন্তান। এই কি সেই মানুষ?’অভিনেত্রী বলেন, সন্তানদের তার বিরুদ্ধে প্রভাবিত করা হচ্ছে এবং তাকে মানসিকভাবে অসুস্থ মা হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে।

এমন পরিস্থিতিতে অস্ট্রিয়ার প্রতিবেশীদের সাহায্যে রাত ১টায় বাড়ি ছাড়েন তিনি। বলিউড অভিনেত্রী লারা দত্তও তার সঙ্গে ঘটে চলা পরিস্থিতির সাক্ষী ছিলেন বলে দাবি সেলিনার। সন্তানদের যৌথ অভিভাবকত্ব নিয়ে এখনও আইনি লড়াই চলছে বলে জানিয়েছেন সেলিনা জেটলি। তিনি বলেন, ‘তবু আমি ন্যায়বিচারের অপেক্ষা করব। এই একা মা লড়াই চালিয়ে যাবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit