শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। এ প্যাকেজের কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের না। বাংলাদেশের সংকট হচ্ছে এখন দেশের অর্থনীতিকে চাঙ্গা করা।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ আসনের ১১ দল মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে জনসভায় তিনি এ কথা বলেন।
‎নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সংকট হচ্ছে ঋণ খেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা। বাংলাদেশে যাতে বিনিয়োগ আসে সে ব্যবস্থা তৈরি করা। আমরা সে ধরনের পরিকল্পনা ও সে ধরনের ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলছি, নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছি।
‎নাহিদ একটি দলের শীর্ষ নেতাকে উদ্দেশ্য করে বলেন, তারা তাহাজ্জুদের নামাজের পরে ভোটকেন্দ্রে ভোটারদেরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পাঁয়তারা করছেন। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এ সকল ষড়যন্ত্র রুখে দেবে। ১২ ফেব্রুয়ারি ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য ১১ দলীয় জোটেরর নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারায় থাকবে। যারা ভোট প্রদানে বাধা হয়ে দাঁড়াবে, নানামুখী ষড়যন্ত্র করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা।
এদিকে একই মঞ্চে এনসিপির মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া বলেছেন, মিডিয়াকে আমরা আবারও দলীয়করণ হয়ে যেতে দেখেছি। উপরে উপরে সকল প্রতিষ্ঠানকে একদিকে হেলে পড়তে দেখছি। সকলকে মনে করিয়ে দিতে চাই ৫ আগস্টের পূর্বে এ দেশের সকল মিডিয়া দালালি করলেও ফ্যাসিবাদীকে রক্ষা করতে পারেনি। এ দেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit