শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : ‎নরসিংদীর পলাশ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ‎র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী সূত্র জানায়, গোপন তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে নরসিংদী জেলার পলাশ থানাধীন পাঁচদোনা–চরসিন্দুর সড়ক সংলগ্ন চরনগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আলহামদুলিল্লাহ মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।

‎অভিযানকালে একটি কালো-হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো পিকআপ ভ্যানটির বডির ওপর প্লেন সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সে সংরক্ষিত ছিল। এ সময় পিকআপ ভ্যানটির চালক মো. কাওসার (২৭), পিতা মো. বুলবুল, সাং-দক্ষিণ পারুলিয়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী এবং চালকের সহকারী (হেলপার) মো. মহরম আলী (২৬), পিতা মো. জব্বার হোসেন, সাং-সুলতানপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit