রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল, অনেক কেঁদেছি: কারিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭৯ Time View

বিনোদন ডেক্স : বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্য দিয়ে কেটেছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বছরের শেষে সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। বছরের শুরুতেই পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছিল মুম্বাই।

ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা পরিবার। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক। এ নিয়ে বছরের শুরুতেই লড়াই শুরু হয় কারিনা কাপুরের। সাইফের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে অভিনেত্রী লিখেছেন—বছরের শেষ দিনে (৩১ ডিসেম্বর) আমরা চলে এসেছি। ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল। তিনি বলেন, আমাদের সন্তান ও গোটা পরিবারের জন্যই এ বছরটা সহজ হয়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে বছরটা পার করেছি। 

কারিনা কাপুর বলেন, আমরা অনেক কেঁদেছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে, মানুষ সত্যিই নির্ভীক। এও বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি, তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানরা।

সইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন তার ভক্ত-অনুরাগীরাও। তাই অভিনেত্রী লিখেছেন— ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের। তারা আমাদের পাশে ছিলেন। আর সবার ওপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ২০২৬ সালে আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি। অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন বেবো।

এর আগেই সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলি খান বলেছিলেন— পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে শেষ পর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এ ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit