সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

ওঁজে ডি’অর জিতলেন এমবাপে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপে জিতেছেন ২০২৬ সালের ওঁজে ডি’অর পুরস্কার। ফরাসি সাময়িকী ওঁজে মন্দিয়াল–এর পাঠকদের ভোটে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কার জিততে পিএসজির দুই তারকা হোয়াও নেভেস ও খভিচা কাভারাস্খেলিয়াকে পেছনে ফেলেছেন এমবাপে।

পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমবাপে। এই স্বীকৃতিকে সারা বছরের পরিশ্রমের পুরস্কার হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে এটি তাকে আরও ভালো করার অনুপ্রেরণা দিচ্ছে বলে জানিয়েছেন রিয়াল তারকা।

‘স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। সারা বছর ধরে যে পরিশ্রম করেছি, এটি তারই পুরস্কার। আরও ভালো করতে এবং এগিয়ে যেতে এটি আমাকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে,’ বলেছেন এমবাপে।

২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪০টির বেশি গোল করেছেন এমবাপে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন ফরাসি অধিনায়ক।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit