সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : তিন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা, ডোনাল্ড ব্র্যাডম্যান ও হানিফ মোহাম্মদের রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় তরুণ চিন্ময় সুতার। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে নাগাল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মিজোরাম ৯ উইকেটে ৫৮১ রানের পাহাড় গড়ে। তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে ৫১৭ বল মোকাবেলা করে ৪৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেন সুতার। 

রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সুতার ৪০০ রান করলেন এক ইনিংসে। বিশ্বের দশম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। মুম্বাইয়ের এই অলরাউন্ডার চলতি বছর থেকে মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। মুম্বাইয়ের হয়ে কয়েকটি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পাননি কখনও। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মণিপুরের বিপক্ষে তার অভিষেক হয়। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। আউট হয়ে যান ৯৯ রান করে। প্রথম ইনিংসে করেন ৩৫ রান। শতরান হাতছাড়া হওয়ার আক্ষেপ দ্বিতীয় ম্যাচেই সুদে-আসলে পূরণ করে দিলেন চিন্ময়। 

বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ রানের ইনিংস খেললেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডব্লিউএইচ পনসফোর্ড দুইবার করে এই কৃতিত্ব দেখিয়েছেন। লারা ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিরুদ্ধে ১৯৯৪ সালে ৫০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অপরাজিত ৪০০ রান করেন। পনসফোর্ড ১৯২৭ সালে ভিক্টোরিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ৪৩৭ এবং ১৯২৩ সালে তাসমানিয়ার বিরুদ্ধে ৪২৯ রানের ইনিংস খেলেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit