সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪। খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি। মাটিরাঙ্গায় চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন। ওঁজে ডি’অর জিতলেন এমবাপে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলীফ ফকিরকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১৭অক্টোবর) সকাল ১১টার সময় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এই কার্যক্রম করা হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার (১৫অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার সময় নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলঞ্জু এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলীফ ফকির নিহত হয়েছেন। এঘটনায় শুক্রবার (১৬অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার সময় সাংবাদিক আলীফ ফকিরের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দূর্গাপুর থানায় ৭-৮জন অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

এসময় বক্তব্য দেন – নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক আবুল কালাম প্রমুখ। বক্তারা – প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আততায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলীফ ফকিরের স্ত্রী আনন্দিতা সাংমা ও মেয়ে প্রান্তি সাংমা, শিশু সন্তান সাফুয়ান ফকিরের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্যে রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিকেরা যেন নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনার বিচারহীনতা কোনোভাবেই কাম্য নয়। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit