সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অববর মন্ডল স্কুল অ্যান্ড কলেজের সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগে দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

সোমবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দরগারপাড় এলাকায় এ মানববন্ধন করেন তারা। এসময় তাঁর বিরুদ্ধে মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি ও হামলার অভিযোগ তুলে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন কারখানা ও বাসাবাড়ির বর্জ্য পানি টাকার বিনিময়ে দরগার পাড় পুকুরে ফেলা হয়। একপর্যায়ে ময়লা পানিতে পুকুরটি ভরে গেলে সরকারি সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে সেই পানি অন্যদিকে প্রবাহিত করা হয়। এতে আশপাশের বাসাবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।

এ পরিস্থিতিতে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যাচ্ছেন বলেও দাবি তাঁদের। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে দেলোয়ার মীর ও তাঁর লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে পানি ছাড়তে আসলে স্থানীয়রা প্রতিবাদ জানালে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এলাকাবাসী অভিযোগ করে আরও বলেন, এলাকার পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুকুরে বর্জ্য পানি ফেলা ও তা লোকালয়ে প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয়রা।
এবিষয়ে মুঠোফোনে দেলোয়ার মীরের সঙ্গে যোগাযোগ করা হলে সে আইসিইউতে ভর্তি আছে বলে জানান তাঁর স্ত্রী। মানববন্ধনে স্থানীয় আবুল হোসাইন মুন্সী, মাসুদুর রহমান দেওয়ান, কবির সরকার ও সুমন গাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit