সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্যকার দল থেকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল আথারটনকে বাদ দিয়েছে। কারাবন্দি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের ছেলেদের নেওয়া একটি সাক্ষাৎকার সম্প্রচারের পর, পিসিবির ঘোষিত ছয় সদস্যের প্যানেলে তাদের নাম রাখা হয়নি। 

লর্ডস টেস্ট চলাকালে প্রচারিত ওই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় পিসিবি তাদের খেলোয়াড়দের বিকেলের সেশনে মাঠে নামানো থেকে বিরত রাখার হুমকি দিয়েছিল বলে জানা গেছে। সাক্ষাৎকারে কাসিম ও সুলাইমান অভিযোগ করেন, কর্তৃপক্ষ অবহেলা ও বিচ্ছিন্নতার মাধ্যমে ইমরান খানকে ‘পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা’ করছে। ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় ছেলে কাসিম জানান, কারাগারে বেশ কয়েকজন রাজনৈতিক বন্দি মারা গেছেন এবং পাকিস্তান সরকার তার বাবার ক্ষেত্রেও একই পরিকল্পনা করছে।

তারা আরও দাবি করেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে প্রতিদিন ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা থাকতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া তারা অভিযোগ করেন, পাকিস্তান কর্তৃপক্ষ ‘কারিগরি কারণ’ দেখিয়ে তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে পাকিস্তান সরকার এসব দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা ইমরান খানের আত্মীয়, আইনজীবী বা চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে বাধা দেয়নি।

সাক্ষাৎকারটির রাজনৈতিক প্রকৃতির কারণে পিসিবি খেলোয়াড়দের মাঠ থেকে প্রত্যাহার করার হুমকি দেয় এবং স্কাই স্পোর্টসের কাছে অভিযোগও জানায়। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি এই সাক্ষাৎকারটি দেশে প্রচার করেনি। ২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান খানের দৃষ্টিশক্তির ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে, যা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের জন্য যথাযথ চিকিৎসা সুবিধার দাবি জানিয়েছেন। সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit