সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। এ ঘটনায় পুলিশ ও জরুরি সেবাকর্মী মিলিয়ে আহত হয়েছেন ৯৯৭ জন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, হতাহত ও গ্রেফতারের এই পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয়। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তাব্যবস্থার অবনতি নিয়ে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এতে বামপন্থি বিভিন্ন সংগঠন ও শ্রমিক ইউনিয়নও যোগ দেয়।

গত সপ্তাহে ইতালির কয়েকটি শহরেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তবে ফ্রান্সের তুলনায় সেখানে আন্দোলনের ব্যাপ্তি ছিল কম। মিলানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।

বেলজিয়ামেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এছাড়া পর্তুগালে আন্দোলন শুরু হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit