শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

বিয়ের পর থেকেই যে ট্রেন্ডে ভাটা পড়েনি রাজ-শুভশ্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬২ Time View

বিনোদন ডেক্স : টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি স্বামী-সন্তানসহ থার্টিফার্স্টের ছুটি কাটাতে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে ব্যাংককের রাস্তায় বরের ঠোঁটে চকাস করে চুমু খান শুভশ্রী। ঠোঁটে ডুবেই ২০২৬ সালকে বরণ করে নিলেন অভিনেত্রী। আবার ‘ক্ষুদিরাম বিতর্ক’ ঝেড়ে ফেলে বউয়ের ঠোঁটে ঠোঁট রেখে ২০২৬-এ পা দিলেন টালি প্রযোজক-নির্মাতা রাজ চক্রবর্তী।

অথচ গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে সমালোচিত পরিচালক। তার আসন্ন সিনেমা ‘হোক কলরব’-এর সংলাপ নিয়ে চলছে চারদিকে নিন্দার ঝড়। ‘আমি ক্ষুদিরাম চাকী— আমি ঝুলি না, ঝোলাই’—শাশ্বতর মুখে এমন সংলাপ ঘিরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিতর্ক। তবে সব ভুলে সপরিবারে বিদেশে ছুটি কাটাচ্ছেন পরিচালক।

বছরের শেষ দিন সামাজিক মাধ্যমে এ উষ্ণতা ছড়ালেন তারকা দম্পতি। বরের ঠোঁটে চকাস করে চুমু খেলেন শুভশ্রী গাঙ্গুলি। নতুন বছরকে স্বাগত জানানোর এটাই রীতি রাজ-শুভশ্রীর। বিয়ের পর থেকেই এ ট্রেন্ড চলে আসছে। সেই ট্রেন্ডে এখনো কোনো ভাটা পড়েনি। দুই সন্তানের বাবা-মা এ তারকা দম্পতি। তবে রাজ-শুভশ্রীর ‘উই টাইম’-এ ভাটা পড়ে না কখনো। ২০২৬-কে বরণ করে নিয়ে রাতপার্টিতে মজে নতুন বাবা-মা। ব্যাংককের রাস্তাতেই জমে উঠে রোম্যান্স।

ঠোঁটে ঠোঁট ডুবেছে। রাস্তাভর্তি লোকের সামনেই একে অপরের চুমুতে মগ্ন। বিধায়ক রাজ চক্রবর্তী এবং তার স্ত্রীর এই আদুরে ছবি দেখে চোখ ছানাবড়া অনেকের। এদিকে ‘লিপলক’-এর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেই সঙ্গে তিন শব্দের ছোট্ট বার্তা দিলেন— ‘হ্যাপি ২০২৬’।

 

 

 

কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit