মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ধর্মের উসিলায় রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এ দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আগামীতে দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে- এমনভাবে সংবিধানে সংশোধনী আনা হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে- এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের উন্নয়নের বাঁক বদলে দেওয়ার নির্বাচন, আমাদের আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, এ দেশে সবাই সাম্য-মর্যাদা ও সুবিচার চায় সেটা প্রতিষ্ঠা করার নির্বাচন। 

তিনি বলেন,’অনেকেই প্রশ্ন করেন আপনারা কদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কর্মসূচি কি? আমি জানি না তাদের কর্মসূচি কী, তাদের বক্তব্য বিবৃতিতে দেখা যায় তারা শুধু ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের উসিলায় তারা মানুষের কাছ থেকে ভোট চায়। বাংলাদেশে আমরা যার যে ধর্ম, সে সই ধর্ম পালন করি স্বাধীনভাবে। যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে।

সুতরাং কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস। সবার সাংবিধানিক অধিকার সমান। এ সময় চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সহসভাপতি আবদুল মতলব চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit