বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ্বোধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্ঠার বিশেষ সহকারী ডাক, টেলি যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়েল ফয়েজ আহমেদ তৈয়্যব ভিডিও কলের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। তার পক্ষে উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবীউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মকলেছুর রহমান, ফুলবাড়ী ফায়ার সার্ভির এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান, ব্যবসায়ী মানিক মন্ডল, কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তরুণ সমাজকে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার বেসিক, গ্রাফিক ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন, অনলাইন ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে। বাস্তবায়নের ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। নিমার্ণ সহযোগীতায় ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ফুলবাড়ী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোছাঃ তাসলিমা খাতুন সহকারী প্রোগ্রাম/ উপজেলা আইসিটি অফিসার ফুলবাড়ী। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit