শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

বরিশালে বিশেষ অভিযানে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : বরিশালের গৌরনদীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, ১৭টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টরকি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন: একই এলাকার শামীম দেওয়ান (৪১) ও তার স্ত্রী তামান্না আখতার (৩২)।
জানা যায়, ওই দম্পতি দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। অভিযান চলাকালে আটকদের হেফাজত থেকে ইয়াবা, মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ফেনসিডিল, ১৭টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও মাদক চোরাকারবারিতে ব্যবহৃত চেকবই উদ্ধার করা হয়।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সর্বদা অঙ্গীকারবদ্ধ।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit