রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়ামের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ও সাহসী প্রতিবেদন প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন ও সহমর্মিতা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্যার উইলিয়াম মার্ক টালি। সে কারণে তিনি সব সময় বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও স্মরণ করেন, ১৯৭১ সালে বিবিসি রেডিওতে স্যার টালির প্রচারিত সংবাদ ছিল বাংলাদেশের মানুষের জন্য তথ্য ও প্রেরণার অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের পক্ষ থেকে স্যার উইলিয়াম মার্ক টালির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

রোববার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির বেসরকারি একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা যান স্যার উইলিয়াম মার্ক টালি। দক্ষিণ এশিয়ার ইতিহাসে যাদের সাংবাদিকতা গভীর ও স্থায়ী ছাপ রেখে গেছে, মার্ক টালি তাদের মধ্যে অন্যতম। ব্রিটিশ বংশোদ্ভূত এই সাংবাদিক ভারতকে নিজের ঘর বানিয়ে ছিলেন। তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার সাহসী ও নৈতিক সাংবাদিকতার জন্য।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit