বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৮ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।
‎
‎শনিবার (১৪ মার্চ) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে চার কিলোমিটার দীর্ঘ একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎
‎সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩ কোটি ৯১ লক্ষ টাকার অধিক টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কটি ধরলা পাড়ের মানুষের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে বড় ভূমিকা রাখবে।
‎
‎এসময় তিনি আরও বলেন, কেবল রাস্তাঘাট নির্মাণই শেষ কথা নয়, সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো ব্যাধিগুলোকেও সমূলে উৎপাটন করতে হবে। এর আগে সকালে বড়বাড়িতে মশা ও ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। তিনি স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান।
‎
‎এছাড়াও তিনি খেদাবাগ একরামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার নব নির্মিত তিন তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। ‎​উভয় কর্মসূচিতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নমনিতা দাস এবং স্থানীয় এলজিইডি প্রকৌশলীসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‎কর্মসুচি শেষে দুপুরের পর তিনি কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।
‎

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৬,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit