মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী ১৩ বছর পর সালমানকে করণের প্রশ্ন, ‘এখনো কি ভার্জিন?’ জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে মেঝে-বারান্দায় দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকছেন বাটলার

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৭ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবের অনিয়মের কারণে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তাঁরা নিয়োগ বাতিলের দাবি জানান।

দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আল আমিন, সাবেক সভাপতি নুরনবী দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান হক, পৌর যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান ও পৌর যুবদলের সহ-সভাপতি মিজানুর রহমান মিজানসহ অন্যরা।

বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তৃণমূলের নেতাকর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপি নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের কারণে এসব নিয়োগ হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, ‘যারা মিছিল করেছেন, তারা না বুঝে করেছেন। যারা যোগ্য, তারাই ডিলারশিপ পেয়েছেন। এখানে বিএনপির কোনো হাত নেই। বিএনপি কোথাও হস্তক্ষেপও করেনি।

কিউএনবি/বিপুল/১৩.১০.১০২৬/রাত ৮.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit