রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম

ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে নতুন শর্ত বিবেচনা করছে ইরান। তেলবাহী ট্যাংকারের লেনদেন যদি চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হয়, তাহলে নির্দিষ্ট কিছু জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সিএনএন এর এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে তেহরান।

ওই কর্মকর্তা জানান, তেলের কার্গো বা লেনদেন যদি চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা হয়, তাহলে নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হতে পারে।

বর্তমানে বিশ্বজুড়ে তেলের বাজার মূলত মার্কিন ডলারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে ইরান সেই প্রথা থেকে সরে গিয়ে বিকল্প পথ খোঁজার ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া তাদের তেল রুবল বা ইউয়ানে বিক্রি শুরু করেছে। একই ধরনের কৌশল অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে ইরান।

সোর্স: মিডল ইস্ট আই, সিএনএন

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৬,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit