বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বিএনপি সমর্থক হতদরিদ্র । বিএনপির সমর্থক হওয়ায় হতদরিদ্র ওইসব মানুষকে চালের স্লিপ না দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র এমপির সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার (১১মার্চ) সকালে ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় চালের স্লিপ নিতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। তাঁরা অভিযোগ করে বলেন, দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের নির্বাচনী কর্মীরা বিএনপির সমর্থকদের স্লিপ না দিয়ে বিতরণ কেন্দ্র থেকে বের করে দেন। এর আগে তারা চালের স্লিপ দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি ছবি ও বিশ টাকা করে নিয়েছেন। কিন্তু চাল বিতরণের সময় স্লিপ নিতে গেলে ধানের শীষে ভোট দিয়েছি বলে খালি হাতে বের করে দিয়েছেন।

ভুক্তভোগী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের সুরতন বেগম, মাবিয়া বেগম, ফাতেমা বেগম ও লাভলী বেগম জানান, চালের কার্ড চাইতে গেলে কাঁটাবাড়ী গ্রামের ভুট্টু ও বাবু নামের দুই ব্যক্তি তাঁদের বলেন, এখানে শুধু ‘তালা’ প্রতীকের সমর্থকেরা চাল পাবেন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকদের কোনো চাল দেওয়া হবে না। এ দিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

তিনি বলেন, “হতদরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া সহায়তা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বঞ্চিত করা অত্যন্ত নিন্দনীয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” অভিযুক্ত সৈয়দ আলী ভুট্টু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কার্ড বিতরণের কেউ না। উপজেলা প্রকৌশলীসহ সরকারী লোকজন কার্ড বিতরণ করেছে। স্থানীয় বাসিন্দা হিসেবে তারা আমার সহযোগিতা চেয়েছে তাই তাদের সাথে ছিলাম। ধানের শীষের ভোটাররা চাল পাবেনা এমন কথা কাউকে বলা হয়নি।

আমিও বিএনপির বাইরের কেউ না। আমাদের বিরুদ্ধে একটি মহল উঠে পড়ে লেগেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বিষয়টি জানতে দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এর মুঠোফোনে কল দিলে তিনিও ফোন কল রিসিভ করেননি। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের হতদরিদ্র মানুষের সহায়তার জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করেছেন। দিনাজপুর-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক স্বতন্ত্রভাবে বিজয়ী হন। ভিজিএফ এর চাল বিতরণে তার কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৬,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit