রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম

‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাষ্ট্রদূত রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, আগামী ১২ আগস্ট তেহরানে ক্যাস্পিয়ান সাগর সম্পর্কিত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটাই হবে অন্য দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তার প্রথম বৈঠক। 

এই সম্মেলনটি পাঁচটি ক্যাস্পিয়ান সাগর তীরবর্তী দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্লাটফর্ম এবং তা ইরানের রাজধানী তেহরানে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইরানের রাষ্ট্রদূতের বলেন, ‘আমরা কাসপিয়ান সম্মেলনের জন্য একটি তারিখ নির্ধারণ করেছি। এটি এই বছর তেহরানে অনুষ্ঠিত হবে। যদি সম্মেলনটি হয়, আমি মনে করি, সাধারণত যেভাবে হয়ে থাকে, বৈঠকগুলোও সেখানেই অনুষ্ঠিত হবে।’ 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৯ দিন পর গত ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। 
 
সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম বিবৃতি দেন মোজতবা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‍হুঁশিয়ারির পাশাপাশি চলমান যুদ্ধ নিয়ে বেশ কিছু নির্দেশনাও দেন তিনি। 
 
এদিকে আজ শনিবার ইরান যুদ্ধ ১৫তম দিনে গড়িয়েছে। ইরানের খার্গ দ্বীপে গতরাতে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে ইরানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪৫০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
 
অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলের হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ওই হামলার পর দেশটিতে ইসরাইলি বিমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৭৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৩ জন শিশু রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৬,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit