বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানি মিডিয়ায় খবর চাউর হয়, বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমান হতে পারে।

তবে আজ শনিবার জরিমানার খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মীর। তিনি পিটিআইকে জানিয়েছেন, ‘কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি। তবে হ্যাঁ, বোর্ড খেলোয়াড়দের জন্য একটি ফর্মুলা তৈরির কথা ভাবছে। কারণ, তারা ভালো পারফর্ম করলে উৎসাহ ভাতা দেওয়া হয়। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি এবং কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি।’

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, পিসিবির চুক্তিবদ্ধ একজন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্বের অংশ হিসেবে ২০ লাখ ৭০ হাজার রুপি পান। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসিক ৩০ লাখ রুপির সঙ্গে আইসিসির অংশ হিসেবে পান ১৫ লাখ ৫২ হাজার ৫০০ রুপি।

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য মাসিক বেতন ১০ লাখ ও আইসিসির অংশ ১০ লাখ ৩৫ হাজার। আর ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য মাসিক বেতন ৭ লাখ ৫০ হাজার ও আইসিসির অংশ ৫ লাখ ১৭ হাজার ৫০০ রুপি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit