শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

জয়ার ‘ওসিডি’র ট্রেলারে শিউরে ওঠার গল্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : আসছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন টালিউড সিনেমা ‘ওসিডি’। আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে; যেখানে জয়াকে দেখা যাবে এক ভয়ংকর চরিত্রে! সোমবার দুপুরে প্রকাশ পেয়েছে এর ট্রেলার; যেখানে উঠে এসেছে রোমহর্ষক সব কাহিনি।

পুরো ট্রেলারজুড়েই দেখা যায় এক অদ্ভুত রহস্য ও মানসিক অস্থিরতা। শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাবকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়েছে। এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে সমাজ ও অপরাধকে দেখার এক নতুন আঙ্গিক তুলে ধরেছেন পরিচালক।
ছবিতে জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের একজন চিকিৎসকের চরিত্রে। ট্রেলারে দেখা যায়, শ্বেতা তার চারপাশ নিঁখুতভাবে পরিষ্কার রাখতে মরিয়া, যেন প্রতিটি ধূলিকণা সরাতেই হবে। তবে এই পরিচ্ছন্নতার নেশার আড়ালে লুকিয়ে আছে শৈশবের ভয়াবহ কোনো স্মৃতি, যা তাকে এক ধরণের অপরাধের দিকে ঠেলে দেয়।
ট্রেলারে এক শিশুশিল্পীকে দেখানো হয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। সে ‘ভুতু’ খ্যাত ওপার বাংলার আর্শিয়া মুখার্জি। জয়া, আর্শিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। এছাড়াও ওপার বাংলার কৌশিক সেন, অনসূয়া মজুমদারের মতো অভিনয়শিল্পীরাও রয়েছেন।
শৈশবের কোনো তিক্ত অভিজ্ঞতা যখন সারাজীবন তাড়া করে বেড়ায়, তখন তা একজন মানুষকে কতটা অপরাধপ্রবণ বা প্রতিশোধস্পৃহ করে তুলতে পারে? পরিচালক সৌকর্য ঘোষালের পরবর্তী সিনেমা ‘ওসিডি’-র ট্রেলারে সেই বাস্তবতাই ফুটে উঠবে- এমনটাই আশা দর্শকদের।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit