মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

নেত্রকোণায় নার্সের অ্যাসোসিয়েশনের মানববন্ধন

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি : “৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের স্বত্ব নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০অক্টোবর) বেলা আড়াইটায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে হাসপাতাল চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, নেত্রকোণা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক বিউটি রানী রায় সহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্র রাখার বিকল্প নেই। তারা সরকারের নিকট দাবি জানান— নার্সদের প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব নার্সিং পেশার লোকদেরই হাতে রাখতে হবে। কর্মসূচিতে শতাধিক নার্স অংশ নেন। শান্তা ইসলাম

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit