শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

জেরার্ড পিকের ১৫০ কোটি মূল্যের বাড়ি কিনবেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠের ভেতর ও বাইরের নানা কারণে আলোচনায় আছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ ওয়ান্ডার কিড এবার আলোচনায় বিলাসবহুল বাড়ি কিনতে চেয়ে। বার্সেলোনার তারকা ইয়ামাল কিনতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের বাড়ি। খবর এল পাইসের।

প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা)। ২০২২ সালে বিক্রির জন্য বাজারে তোলা হয় বাড়িটি। পরে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় পুরো দাম থেকে ৩০ লাখ ইউরো অর্থাৎ ৪২ কোটি ৭২ লাখ টাকা কমানো হয়। ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

ইয়ামাল এই দুটি বাড়িই কিনতে আগ্রহী বলে জানিয়েছে ‘এল পাইস’। প্রতিবেদনে তারা বলেছে, নিজের পছন্দ অনুযায়ী বাড়ি দুটিকে সাজিয়ে তুলতে ইয়ামাল অতিরিক্ত আরও কয়েক মিলিয়ন ইউরো খরচ করার পরিকল্পনা করেছেন। বিলাসবহুল বাড়িটিতে আছে ৬টি বেডরুম, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিমনেসিয়াম ও একটি স্টুডিও। এই প্রাসাদতুল্য বাড়িতেই পিকে-শাকিরা তাদের সম্পর্কের সোনালী সময় কাটিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit