মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

তানজিদের ফিফটি, জয়ে দরকার ২৪ বলে ৪২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক :টি-টোয়েন্টিতে ৪১তম ম্যাচে নবম ফিফটি তানজিদ হাসান তামিমের। ৩৯ বলে দুই চার আর তিন ছক্কায় ৫০পূর্ণ করেন। তিনি। তার ব্যাটে ভর করেই জয় দেখছে বাংলাদেশ।

২০ রানের সময় ক্যাচ তুলে দিয়ে শেরেফান রাদারফোর্ডের কল্যাণে বেঁচে স্বস্তির নিঃশ্বাস ফেলেস লিন। অধিনায়ক আউট হন ৭.৩ ওভারে দলীয় ৪৮ রানে। তার আগে দলীয় ১৩ রানে ফেরেন ওপেনার সাইফ হাসান। তিনি ১১ বলে ৫ রানের বেশি করতে পারেননি।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে উইন্ডিজ।দলের হয়ে ৩৬ বলে তিন চার আর তিন ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক শাই হোপ। এছাড়া ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার আলিক অ্যাথানেজ।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২০ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। আর ৩৫ রানে ২ উইকেট নেন নাসুম আহমেদ। জয়ের জন্য ১২০ বলে বাংলাদেশ দলকে করতে হবে ১৫০ রান। এর ব্যতিক্রম হলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে ক্যারিবীয়রা।

বুধবার টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই তাসকিনের শিকারে পরিনত হন ওপেনার ব্রেন্ডন কিং। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। তিনি আরেক ওপেনার আলিক অ্যাথেঞ্জকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। দ্বিতীয় উইকেট জুটিতে তাড়া ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। তাদের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হয়েছিল দুইশ ছাড়িয়ে যাবে ক্যারিবীয়রা। 

১২তম ওভারে গিয়ে উইন্ডিজের লাগাম টেনে ধরেন বাংলাদেশ দলের বোলাররা। ১১.২ ওভারে দলীয় ১০৬ রানে আউট হন ওপেনার অ্যালিক অ্যাথানেজ। তিনি ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে নাসুম আহমেদের শিকার হন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফান রাদারফোর্ড। তিনি নাসুম আহমেদের বলে বোল্ড ডাক মারেন। তাকে আউট করার মধ্য দিয় পরপর দুই বলে ২ উইকেট নেন নাসুম। ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ক্যারিবীয় অধিনায়ক শাই হোপকে ফেরান মোস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম ম্যাচে ১৬৫ রান করে ১৬ রানে জয় পেয়েছে সরকারী উইন্ডিজ। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit