বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা।

সংশোধিত সময়সূচি অনুযায়ী- ২৮ ডিসেম্বর– বাংলা, ২৯ ডিসেম্বর– ইংরেজি, ৩০ ডিসেম্বর– গণিত এবং ৩১ ডিসেম্বর– বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। 

এর আগে ঘোষিত সূচি অনুযায়ী ২১ ডিসেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং শেষ হওয়ার কথা ছিল ২৪ ডিসেম্বর। আগের সূচি অনুযায়ী ২০২৬ সালের ৩১ জানুয়ারি ফল প্রকাশের কথা ছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ জানানো হয়নি।

পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, তারা নিজ নিজ প্রবেশপত্র প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নাম্বার ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না।

মাউশি সূত্রে জানা গেছে, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু হবে ৫ অক্টোবর, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। প্রশ্নপত্র বণ্টন ও যাচাইকরণ কার্যক্রম চলবে ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে– ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। পরীক্ষা হবে চারটি বিষয়ে– বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০ এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে মোট ১০০ নাম্বার। সর্বমোট নাম্বাsর ৪০০। প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট সময়।

নীতিমালা অনুযায়ী, অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ (সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের ভিত্তিতে) জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রয়োজনে এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit