সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নেত্রকোণা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডিপটী খানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী এলাকা ও বাংলাদেশের উত্তরে অবস্থিত নেত্রকোণা জেলার দূর্গাপুর-কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোণা-১। এই আসনের আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুৎফুর রহমান খান ডিপটি।

আজ শুক্রবার দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের নিয়ে লুৎফুর রহমান খান ডিপটি তাঁর নির্বাচনী এলাকা কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের বড় বাড়ী জামে মসজিদ ও সিধলী বাজার সহ ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

জানা যায় – লুৎফুর রহমান খান ডিপটি ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। বিএনপির মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান খান ডিপটি জানান, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে এবং জনসমর্থন আদায়ে কাজ করছি।

তিনি আরও জানান – ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এঁর নেতৃত্বে নেত্রকোণা -১ আসনের কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা আধুনিক মানসম্মত এলাকা হিসেবে গড়তে চাই।

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit