শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ঈশিতের ব্যবহারে স্তম্ভিত অমিতাভ, কটাক্ষ নেটদুনিয়ায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে খুদে প্রতিযোগীর কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গুজরাটের গান্ধীনগরের পঞ্চম শ্রেণির ছাত্র ঈশিতের এই ভিডিও ঘিরে তীব্র আলোচনা চলছে ভারতীয় বিনোদন মহলে।

তবে আলোচনার মূল বিষয়, ঈশিতের অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি ঔদ্ধত্য! খেলার শুরুতেই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে থামিয়ে দেওয়ায় ঈশিতের অভিভাবকত্ব নিয়েও প্রশ্ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ভাইরার হওয়া ভিডিওটিতে দেখা যায়, খেলা শুরুর আগে যখন অমিতাভ বচ্চন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঈশিতকে খেলার নিয়মকানুন ব্যাখ্যা করতে শুরু করেন, তখনই তাকে থামিয়ে দিয়ে ঈশিত বলে ওঠে, ‘নিয়ম বলতে হবে না, আমি সব জানি।’

ছোট ছেলের মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান অমিতাভ। সেই মুহূর্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি না এখনকার ছেলেমেয়েরা কীভাবে কথা বলে। আমরা তো ভাবতেই পারি না।’

এই প্রজন্মের ছেলে-মেয়েদের আচরণ দেখে একাধিকবার অবাক হয়েছেন অমিতাভ। জানা যায়, এর আগেও ‘কেবিসি জুনিয়র’-এর মঞ্চে দেরাদুনের অ্যাঞ্জেল নাথানি নামের এক প্রতিযোগীর অতিরিক্ত কথা বলা এবং বিভিন্ন বিষয়ে অনর্গল মতামত প্রকাশ তাকে একইভাবে হতবাক করেছিল।

তবে ঈশিতের এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বা সমালোচকদের মতে ‘অহংকারী’ আচরণ ভালো চোখে দেখেনি নেটদুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মনে করছেন, আত্মবিশ্বাস আর অহঙ্কারের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা ঈশিতকে বুঝতে শেখানো উচিত। তাদের মতে, অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বের সামনে এমন আচরণ চরম ‘বেয়াদবি’।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit