বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাল টাকা সহ ৭ জনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটক কৃতদের শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, সুদুর কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া(৩২) গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে জাল টাকা সহ ধরা পরে।

অত:পর পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম-এর দিকনির্দেশনা ও পরামর্শে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে এসআই মোঃ আরশাদুল হক, এসআই মোঃ মঊন উদ্দিন ফারুক, এএসআই জগদীশ, এএসআই জিন্নাহ,এএসআই আল মামুন ও সঙ্গীয় পুলিশ ফোস পৌল রায়, স্বপন কুমার, রফিকুল ইসলাম,শফিউজ্জামান, নারায়ন চন্দ্র, হাবিবুর রহমান, মাজেদুর রহমান, রবিউল ইসলাম, শাহীন আলম, ফিরোজ আলী এবং ড্রাইভার বেলাল হোসেন- আটককৃত চঞ্চলের দেয়া তথ্যেও ভিত্তিতে পাশর্^বর্তী ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে জরুরী অভিযান পরিচালনা করে ৭ লক্ষ ২৮ হাজার ৫শত জাল টাকা ও ১ লক্ষ ২৮ হাজার ৫শত অরিজিনাল টাকা সহ জাল টাকা চক্রের একাধিক হোতাকে আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন(৪০), মাদারীপুর শিবচর উপজেলার মাদবর চর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ(৪৮), বাগেরহাট রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম(২৮), ফরিদপুর ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খাঁনের ছেলে সোহেল খাঁন(২৮), ঢাকা কেরানীগঞ্জ পূর্ব মুগারচর এলাকার মৃত: আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন(৫২) এবং কুমিল্লা দ্বেবিদার উপজেলার মারিচা এলাকার মৃত: জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)।

এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান জাল টাকাসহ সাতজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো: আবু সাইম মহোদয়ের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে টানা কয়েক ঘন্টা অভিযান পরিচালনা করে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতদের নামে প্রচলিত আইনে আটোয়ারী থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit