শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া কে এই থমসন? ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ পুতিনের মিসাইল হামলার বড় অস্ত্র ব্যালিস্টিক, কী করবে ইউক্রেন? এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে আনল ইরান শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩ রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক, সিনেটে বিল পাস গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত হোয়াইট হাউজে ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম তৈরিতে আদালতের স্থগিতাদেশ

মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৩ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “করব মোরা ফল চাষ,সংরক্ণ করবো বারো মাস এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিসার এর কার্যালয়ের সামনে   এ মেলার আয়োজন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে  ফল মেলার শুভ উদ্বোধন করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহজালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,সহ ফল মেলায় আগত বিভিন্ন ইউনিয়নের ফলচাষীরা উপস্থিত ছিলেন।
​উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত নানা জাতের দেশীয় ও পুষ্টিকর ফলের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “আমাদের দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। নতুন প্রজন্মের কাছে এসব ফলের পরিচিতি বাড়াতে এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাসায়নিকমুক্ত ফল উৎপাদন ও বিপণনে সবাইকে এগিয়ে আসতে হবে।”ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায়,শিক্ষা প্রতিষ্ঠানে, বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

​অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ​কৃষি বিভাগ জানায়, ৩ দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা তাদের উৎপাদিত হরেক রকমের দেশি-বিদেশি ফল নিয়ে স্টল সাজিয়েছেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit