আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল থানা ও আশুলিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এই দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর আশুলিয়ার আনারকলি এলাকায় এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়ার উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আশুলিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি আরিফ হোসেন ফোয়াজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির থানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও অন্যান্য নেতাকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি নুর হোসেন ভুইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪