বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু চৌগাছায় সোনার দোকানে চুরি চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর নওগাঁয় সীমান্ত নিরাপত্তা জোরদারে  বিজিবি’র নতুন ফাঁড়ির উদ্বোধন ক্যারিবীয়দের বিপক্ষে বাজে ফর্মের খেসারত দিলেন শান্ত-তাইজুলরা প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কি কমে যাচ্ছে? চলতে মাসেই দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টিপাত নিয়ে যা জানা গেল চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৩০ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহরের স্টেশন রোড, কলাবাগান, কাটপট্টি, স্টিমারঘাটসহ স্বাস্থ্য বিভাগের চিহ্নিত ডেঙ্গুর উৎপত্তিস্থলের সাতটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি), সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) মো. ফজলে রাব্বী আসিফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে স্টেশন রোডের কমলা ফার্মেসিসহ অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit