শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্ঠে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎নিহতরা হলেন, স্থানীয় এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। এ সময় তাদের এক ভাতিজাও আহত হন।

‎স্থানীয়রা জানায়, সম্প্রতি কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন সকালে নিজ উদ্যোগে খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তাদের ভাতিজাও আহত হয়।

‎পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

‎আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, “হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা সুস্থ আছেন।”

‎চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন বলেন, “নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit