শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

যুবকরা পথ হারালে জাতি হেরে যাবে- অধ্যাপক গোলাম রসুল

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

এম এ রহিম  চৌগাছা (যশোর) : যশোর জেলা জামায়তের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘রাজনীতি বড়ই জটিল কাজ। এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। এখানে লোভ লালসা, ভয়, আতঙ্ক অনেক কিছু থাকরে কিন্তু এখানে যারা স্থির থাকতে পারবে, তারা ভালো কিছু দিতে পারবে। আর এখানে যারা হেরে যাবে, তারা নিজেরা হেরে যাবে। এবং জাতিকেও হারিয়ে দেবে। তাই যুবকরা ভালো থাকলে দেশ ভালো থাকবো।’

১৬ আক্টোবর বৃহস্পতিবার চেীগাছার কামিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা যুব শাখা আয়োজিত সমাবেশে তিনি প্রধান  অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা অভিভূত হয়ে লক্ষ করছি, দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে একটি আমাদের যুবসমাজ, আর এবটা আমাদের নারী সমাজ।

এ পর্যন্ত তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেল। সব জায়গায় একই চিত্র। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ ভাই-বোনদের আস্থা  ছাত্রশিবিরের ওপর। আমার আশা করছি এর প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।’উপস্থিত যুবকদের উদ্যেশে বলেন, ‘আমাদের অনেকগুলো প্রায়োরিটি আছে। ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। এ দেশের অর্থনীতি দুর্নীতিগ্রস্থ লোকদের হাত থেকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে। কোনো মতেই  ভারতীয় দালালদের হাতে এদেশকে আমরা তুলে দিতে পারিনা। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়তের আমির মাও.গোলাম মোরশেদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যশোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও যুবনেতা অধ্যাপক মনিরুজ্জামান, জেলা যুব নেতা কামরুল ইসলাম শিহাব, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, সহকারি সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাও. গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাও. শাহাআলম প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও হাজার হাজার যুবক উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit