শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

সোনাক্ষী সত্যিই কি মা হচ্ছেন? যা বললেন জাহির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : রমেশ তৌরানির দীপাবলির অনুষ্ঠানে বুধবার (১৫ অক্টোবর) রাতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল দম্পতি। এদিন অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ঘিয়ে রঙের অনারকলি চুড়িদার। অনুষ্ঠানে প্রবেশ করতেই ফটোসাংবাদিকদের ক্যামেরার দিকে এগিয়ে যান সোনাক্ষী। পেছন থেকে জাহির বলে ওঠেন— সাবধানে হেঁটে চলো। 

এর আগেও মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা গেছে। তার শারীরিক গঠন দেখে নেটিজেনদের প্রশ্ন— সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা? সেখানেও ঢিলেঢালা অনারকলি চুড়িদার পরে স্বামী জাহির ইকবালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। বারবার নাকি স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন তিনি। সত্যিই কি সোনাক্ষী মা হতে চলেছেন? স্ত্রীর ‘স্ফীতোদর’ স্পর্শ করে প্রশ্নের জবাব দিলেন জাহির ইকবাল নিজেই।

তাহলে কি পুরোটাই রসিকতা? অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা একেবারেই মিথ্যা?  আবার প্রশ্ন তোলেন নেটিজেনরা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় জাহির পানি ঢেলে দিয়েছেন এভাবেই। কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, হয়তো সত্যিই অন্তঃসত্ত্বা সোনাক্ষী। এ বিষয়টি তারা গোপন রাখতে চান বলেই হেসে উড়িয়ে দেওয়ার ভান করছেন।

উল্লেখ্য, গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের কয়েক মাসের মধ্যেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন—আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি। এরপর একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জাহির।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit