স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রাটা ভালো হলো না। প্রথম ম্যাচেই তিন গোল খেয়ে হার হামজা চৌধুরীদের কাজটা কঠিন করে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়েছে কঠিন এক সমীকরণের সামনে।
গ্রুপ এ-তে এখন পর্যন্ত পয়েন্ট তালিকা এমন। মালয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, তাদের গোল ব্যবধান প্লাস ৩। ইন্দোনেশিয়াও ৩ পয়েন্ট পেয়েছে, তাদের গোল ব্যবধান প্লাস ২। সিঙ্গাপুরের পয়েন্ট শূন্য, তাদের গোল ব্যবধান মাইনাস ২। আর সবার নিচে বাংলাদেশ, পয়েন্ট শূন্য, গোল ব্যবধান মাইনাস ৩।
বাংলাদেশের বাকি দুটি ম্যাচ এখনো আছে। ২৮ সেপ্টেম্বর তারা খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ১ অক্টোবর মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার সঙ্গে।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হার এড়াতে হবে বাংলাদেশকে। তবে প্রতিপক্ষ বিচারে এই সিঙ্গাপুরের বিপক্ষেই সম্ভাবনাটা বেশি। সে হিসেবে এই ম্যাচটা বাংলাদেশের বাঁচা মরার লড়াই। সেখানে জিতলে তবেই ফাইনালে যাওয়ার আশা টিকে থাকবে।
যদি সিঙ্গাপুরের কাছে হেরে যায় বাংলাদেশ, তাহলে তাদের ফাইনালের আশা শেষ। তবে ব্রোঞ্জ ফাইনালের আশা টিকে থাকবে তখনও। তবে সেক্ষেত্রেও গোল ব্যবধানের ওপর অনেক বেশি নির্ভর করতে হবে। তখন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ম্যাচের ফলের ওপরও তাদের ভাগ্য নির্ভর করবে।
তবে কোচ থমাস ডুলি বলেছেন, এই টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেওয়া। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আগে দল প্রস্তুত করাই তাদের বড় উদ্দেশ্য।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৪