বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশ কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের মারমা হোটেল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো.আব্দুর রহিম জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি সিআর মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.আশরাফুল ইসলাম মুন্না,বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২৫ সিআর  মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটকের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit