শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানে রহমতপুরের বাসিন্দা ও বর্তমানে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় বসবাসকারী মো. রফিকুল ইসলাম (২৭) এবং পাবলিক হেলথ এলাকার কুদ্দুস আলী (২৮)কে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুরাতন পুলিশ লাইন্স এলাকার মো. সেকুল ইসলাম (৪৫)কে জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. শরীফ (৩০), মো. মিজানুর রহমান (৩০), মো. শওকত হোসেন ওরফে বিল্লাল (২৮), মো. মামুন আলম (৩৫) এবং মো. হাসান (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রথম চারজনকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং হাসানকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit