সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চাইনিজ তাইপেকে হারিয়ে আরেকটি এশিয়া কাপ খেলতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছর বাংলাদেশ নারী ফুটবল দল দু’টি এশিয়া কাপ নিশ্চিত করছে। জুন মাসে ঋতুপর্ণারা সিনিয়র এশিয়া কাপে পরের মাসে অ-২০ দলও প্রথমবার অ-২০ এশিয়া কাপে নিজেদের নাম লিখিয়েছে। এবার অ-১৭ দলের পালা। আগামীকাল জর্ডানের আকাবায় চাইনিজ তাইপেকে হারাতে পারলে তারাও এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। 

বাংলাদেশ অ-১৭ নারী দলের হেড কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘কোয়ালিফাই করতে ম্যাচ জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই। বেশ শক্তিশালী চাইনিজ তাইপে। আমরা তাদের খেলা দেখেছি, জর্ডানের বিপক্ষে কিভাবে খেলেছে, গোল করেছে। আসলে এই জিনিসগুলোই আমাদের এভোয়েড করতে হবে যে জর্ডান কিভাবে গোল খেয়েছে, আর আমরা কি করলে খাব না।’

বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের তৃতীয় মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে লিড নিয়েছিল। এরপর ৮৯ মিনিটে ডিফেন্সের ভুলে গোল হজম করে। গতকাল চাইনিজ তাইপে ৬-১ গোলে জর্ডানকে হারায়। ফলে আগামীকাল জর্ডান বাংলাদেশের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশকে কাল জিততেই হবে। জয় পেতেই এমন সমীকরণ হওয়ায় বাংলাদেশ দলের উপর চাপ। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া, ‘খানিকটা চাপ রয়েছে। এইটা শেষ ম্যাচ, তাই তাদের জয়ের কোনো বিকল্প নেই। এটার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত রয়েছি।’

আগামীকাল ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গোল করতে হবে। পাশাপাশি গোল রক্ষাও করতে হবে। এ নিয়ে কোচ বলেন,‘গোল না খাওয়ার ব্যাপার ছাড়াও কিভাবে তাদের বিপক্ষে গোল করা যায় আমাদের মাথায় আছে। কারণ একটা গোলই খেলার মোমেন্টাম ঘুড়িয়ে দিতে পারে। তাই শেষ ম্যাচটা খুব আত্মবিশ্বাসের সঙ্গেই আমরা খেলতে চাইছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit