মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বড় পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা স্টালিন বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গ্রাহকের মুখোমুখি বসুন, বিল কেন বেশি আসছে সেই জবাব দিন: তাসনিম জারা ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া ইসির বার্তায় সাড়া না দিলে বাতিল হবে প্রবাসীদের এনআইডি আবেদন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের টেস্ট ছাড়ার আসল কারণ জানালেন স্টোকস সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বছর ঈদ কবে, জানা গেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। অর্থাৎ বাংলাদেশে হতে পারে পরদিন ২০ ফেব্রুয়ারি। 

তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারই রমজানের প্রথম দিন ধরা হচ্ছে।

আল-জারওয়ান আরও বলেন, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং শুক্রবার ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর। সেই অনুযায়ী, বাংলাদেশে ঈদ হতে পারে ২১ মার্চ। 

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি, যারা ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে। ইসলামিক মাসগুলো নির্ধারিত হয় হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী, যা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ১২ মাসব্যাপী আবর্তনের উপর ভিত্তি করে তৈরি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের রমজানে রোজার সময়সীমা অঞ্চলভেদে ভিন্ন হবে।

রমজানের শুরুর দিকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক আরব দেশে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা হবে। মাসের শেষ দিকে তা ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।

সূত্র: আল-আরাবিয়া

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit