সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে নতুন করে যৌথ সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে হামলার অনুমোদন দেননি ট্রাম্প। ইসরাইলের এক নিরাপত্তা সূত্র সিএনএনকে জানায়, নির্বাচনের আগেই ইরানে যৌথ হামলা চালানোর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প এতে সবুজ সংকেত দেননি।

এর একটি কারণ হিসেবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়াল জামিরের উদ্বেগের কথা উল্লেখ করেছেন ওই সূত্র। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে জামির জানিয়েছিলেন, এ সময় ইরানে হামলা চালালে ইসরাইলের নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তা পিছিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

সিএনএনের আরেকটি সূত্রের দাবি, গত সপ্তাহেও ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসরাইল। এ জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টাও চলছিল। তবে ট্রাম্পসহ জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা ইসরাইলকে আপাতত হামলা স্থগিত রাখতে বলেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দেন তারা।

মার্কিন-ইরান দ্বন্দ্ব, আঞ্চলিক অস্থিরতা এবং কূটনীতির শেষ চাল সূত্রগুলোর মতে, ইসরাইল আপাতত হামলার পরিকল্পনা পিছিয়ে দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ অভিযান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হতে পারে।

এদিকে ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইসরাইলের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নেতানিয়াহু সম্প্রতি এক সামরিক অনুষ্ঠানে বলেন, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি তার নির্দেশনা। তবে নতুন হামলার বিষয়ে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit