স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ব্যালন ডি’অর নিয়ে আয়োজিত ভোটাভুটিতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ভোটের হিসাবে রোনালদো এগিয়ে রয়েছেন। এই ভোটে অংশ নিতে ফুটবলপ্রেমীদের খরচ করতে হবে ১ ইউরো। ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগের সন্ধ্যা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:১২