শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ঐকমত্য কমিশনের সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কমিশনের পক্ষ থেকে সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

সাক্ষাৎ শেষে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শুক্রবার (আজ) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দাওয়াত পৌঁছে দিয়েছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিয়েছি। আমরা সবাই তার (খালেদা জিয়া) আরোগ্য কামনা করি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। তিনিও ড. মুহাম্মদ ইউনূসকে সালাম জানিয়েছেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) অত্যন্ত আনন্দিত হয়েছেন। এটাকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এটা বাংলাদেশের জন্য একটি বিরাট মাইলফলক। বাংলাদেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির ব্যাপারে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনির হায়দার বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়ার উপস্থিত এটা খুব স্বাভাবিক একটা ডিমান্ড।

তিনি অংশগ্রহণ করুক বা না করুক, তাকে আমন্ত্রণ জানানোর জন্য ড. মুহাম্মদ ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছেন। বেগম জিয়া ড. ইউনূসের এই যে উদ্যোগ তাতে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শারীরিকভাবে সুস্থ থাকলে সশরীরে যেতাম। কারণ এরকম একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উপস্থিত হতে পারাটা একটি সৌভাগ্যের ব্যাপার। তিনি যেহেতু হাসপাতালে, তার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না। তিনি এর সাফল্য কামনা করেছেন। ব্যক্তিগতভাবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তার যে সমর্থন এবং দোয়া তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই সংস্কারের সঙ্গে সর্বাÍকভাবে তিনি এবং তার দল আছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit