রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

কাটছে না অচলাবস্থা, যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ কতদূর গড়াবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের সাক্ষী হয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদেও ইতিহাসের পুনরাবৃত্তির দোরগোড়ায় দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সিনেটে ভোটাভুটিতে রিপাবলিকান-সমর্থিত অস্থায়ী তহবিল বিল পাস ব্যর্থ হয়। 

বিলটি এগিয়ে নিতে প্রয়োজন ছিল ৬০ ভোট, কিন্তু পক্ষে আসে ৪৯ এবং বিপক্ষে ৪৫ ভোট। এ কারণেই পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া আংশিক শাটডাউন অবস্থা এখন তৃতীয় সপ্তাহে পড়েছে। সাত বছর পর যুক্তরাষ্ট্রে এমন অচলাবস্থা দেখা দিয়েছে, যা ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা খাতের কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে।
 
এমন বাস্তবতায় দীর্ঘমেয়াদী অচলাবস্থার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন করে কর্মী ছাঁটাই, ব্যয় সংকোচন ও বিকল্প তহবিল ব্যবহার করে প্রশাসন সচল রাখার পরিকল্পনা চলছে। এরইমধ্যে চার হাজারের বেশি সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। 
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প সামরিক বাহিনী ও এফবিআই সদস্যদের বেতন নিশ্চিত করেছেন গবেষণা তহবিল থেকে অর্থ পুনর্বিন্যাস করে। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে তার স্বাক্ষরিত কর ও অভিবাসন প্যাকেজ থেকেও কোস্টগার্ডের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন। 
 
তবে এ পদক্ষেপ আইনত বৈধ কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ কংগ্রেস অনুমোদন ছাড়া বাজেট তহবিল স্থানান্তর সাংবিধানিকভাবে সীমিত। যদিও মঙ্গলবার ট্রাম্প সরাসরিই জানান, তার পছন্দের কর্মসূচির অর্থায়ন বন্ধ করা হয়নি, তবে ডেমোক্র্যাটদের প্রকল্পগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
 
ট্রাম্প বলেন, ‘যাদের আমরা দিতে চেয়েছি, তাদেরই বেতন দেয়া হয়েছে। আমরা চাই এফবিআইয়ের বেতন দেয়া হোক, সামরিক বাহিনীর বেতন দেয়া হোক। ডেমোক্র্যাটরা এসব নিয়ে কথা বলে না। আমরা এমন অনেক প্রোগ্রাম বাদ দিচ্ছি যেগুলো আমার পছন্দ না। কিন্তু আলোচনা করে অন্তর্ভুক্ত করতে হয়েছিল। এখন আমরা সেগুলো স্থায়ীভাবে বন্ধ করছি। এতে হাজার হাজার মানুষ জড়িত, আর বিষয়টা কোটি কোটি ডলারের।’
 
এদিকে প্রশাসনের এই পদক্ষেপ কংগ্রেসের আর্থিক ক্ষমতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সমালোচকরা। বাইডেন প্রশাসনের বাজেটপ্রধান শালান্দা ইয়াং বলেছেন, সরকারি তহবিল কোথায় যাবে, তা নির্ধারণের ক্ষমতা একমাত্র কংগ্রেসের। প্রেসিডেন্ট তা নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit