শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

‎পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল বিএসএফ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ধরনের ঘটনা ঘটে।‎জানা যায়, পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় ৮৩০ নম্বর মেইন পিলার এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের পুত্র জয়নাল হোসেনকে (২৫) বাঁশ কাটার সময় তাদের মারধর করে বিএসএফ।
‎
‎এ সময় ঐ এলাকার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) উপর চড়াও হলে তারা সেখান থেকে বন্দুকের ভয়-ভীতি দেখিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের ২টি গরু নিয়ে যায়।রহমতপুর এলাকার সেলিম রেজা বলেন, ‘জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওনো ও গরু চরানোকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।বিজিবির -৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২টি গরু তারা নিয়ে গেছে। ফেরতের বিষয়ে তৎপরতা চলছে।
‎
‎

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit