বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা

ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত আগস্ট মাসে ১+১=৩ ক্যাপশনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 

এবার সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পরিণীতি, যেখানে তার ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে। এটিই প্রথমবার যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার শারীরিক অবস্থা ভক্তদের সামনে এলো।

প্রায় আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে ফিরেছেন এই হবু মা। ভিডিওতে তিনি তার চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। 

পরিণীতি বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজেও জানতাম না ঠিক কী ধরনের ভিডিও দেবো। তবে এখন আমি যে ভিডিওগুলো দেবো, আশা করি সেগুলো সবার মন জয় করবে।’ ব্যক্তিগত জীবনের সবকিছু বা রান্নার মতো ভিডিও না দিলেও তার পোস্ট করা কনটেন্ট ভক্তদের ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 প্রসঙ্গত, গত আগস্ট মাসে পরিণীতি তার স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করে এবং ভ্যানিলা কেকের ওপর লেখা ‘১+১=৩’ ছবির মাধ্যমে প্রথমবার এই সুখবর জানান। এরপর থেকেই তার ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন এই দম্পতিকে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit